২৬ নভেম্বর জুমে আনলিমিটেড ভিডিও কলিং সুবিধা

১৪ নভেম্বর, ২০২০ ২১:৫৬  
পরিবার-প্রিয়জনদের সাথে অনলাইনে সংযুক্ত থাকতে ‘থ্যাংকসগিভিং’ দিবসে ফ্রি অ্যাকাউন্টে আনলিমিটেড ভিডিও কলের সুবিধা দিবে জুম। এর ফলে ৪০ মিনিটের যে সীমাবদ্ধতা সেটি থাকছে না। খবর এনগ্যাজেট। দ্য ভার্জ জানিয়েছে, ২৬ নভেম্বর মধ্যরাত থেকে ২৭ নভেম্বর ভোর ৬টা (ইটি সময়) পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। ফলে এই সময়ের মধ্যে একটি কলে যতক্ষণ ইচ্ছা কথা বলা যাবে। জুমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে। করোনা মহামারীর এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং সেবা হিসেবে জুমের কদর বেড়েছে। তবে ৪০ মিনিটের ফ্রি কলের বাধ্যবাধকতা রয়েছে, ফলে ঐসব ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ কথা বলতে চাইলে ৪০ মিনিট পর পর আবার নতুন করে কল করতে হয়। অন্যান্য কোম্পানিগুলোও প্রায় একই সীমাবদ্ধতা রেখেছে। উদাহরণস্বরূপ, গুগল মিট সাধারণ ব্যবহারকারীদের ৬০ মিনিটের সীমাবদ্ধতা রেখেছে। ডিবিটেক/বিএমটি